বন্যায় কমেছে পানিবন্দী পরিবারের সংখ্যা, বেড়েছে মৃত্যু
ফলো করুন পানিবন্দী মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল সোমবার কুমিল্লা বুড়িচং উপজেলার সংকুচাইল গ্রামে পানিবন্দী মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল সোমবার কুমিল্লা বুড়িচং উপজেলার সংকুচাইল গ্রামেছবি: এম সাদেক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকায় পানিবন্দী মানুষের সংখ্যা কমে আসছে। গতকাল সোমবারের তুলনায় আজ ৩০ হাজারের বেশি পরিবার পানির বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। তবে বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা আরও ৪ জন বেড়ে ২৭ জন হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ১১টি জেলার ৭৪টি উপজেলা বন্যাপ্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। পানিবন্দী মানুষ কমেছে বন্যায় গতকাল ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দী অবস্থায় ছিল। তবে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকার পাশাপাশি পানিবন্দী মানুষের সংখ্যাও ...